ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের চেঁচানিয়াকান্দির গিনি ফিলিং স্টেশনের কাছ থেকে ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার খাজুর গ্রামের মৃত আকবার মণ্ডলের ছেলে মশিউর রহমান (৩৫), একই জেলার শার্শা উপজেলার রসুলপুর গ্রামের মো. ফজের আলীর ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মাদারীপুর জেলার নিসাবদি গ্রামের কাদের শরীফের ছেলে মশিউর রহমান (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন শনিবার সকালে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে সাতক্ষীরা থেকে মাদারীপুরে মাদকের একটি বড় চালান পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর চেচানিয়াকান্দির গিনি ফিলিং স্টেশনের কাছে ইটবোঝাই একটি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হলে তা আটক করা হয়।
পরে ওই ট্রাকের মধ্যে বস্তায় রাখা ৮৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মশিউর রহমান, ইকবাল হোসেন ও মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ছানোয়ার হোসেন আরো জানান, বিভিন্ন সময় গ্রেপ্তারকৃতরা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল এনে মাদারীপুরে বিক্রি করে থাকে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।