ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ টেরা তপন নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের শংকরপুর বাবলাতলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম তপন ওরফে টেরা তপন নিহত হয়েছে।
শনিবার ভোরে যশোর শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে।
যশোরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, শনিবার ভোররাত ৩টার দিকে খবর আসে শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে দুই দল পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে ৪৫ বছরের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপূর্ব হাসান জানান, পুলিশ ওই গুলিবিদ্ধ ব্যক্তির পাশ থেকে প্রায় পাঁচ কেজি গাজা উদ্ধার করেছে। সকালে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছে যে, নিহত ব্যক্তি শহরের রায়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম তপন ওরফে টেরা তপন।