ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ট্রাকচাপায় শিশু নিহত, গুরুতর আহত মা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় চার বছরের এক কন্যাশিশু নিহত এবং তার মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম প্রিয়া।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কাটতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক মা ও কন্যাশিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বছরের কন্যাশিশু প্রিয়া ট্রাকচাপায় নিহত হয়। মাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এটির চালক ও হেলপার পালিয়ে গেছে।