ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইয়ারবাগ এলাকায় পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ওই এলাকার একটি পুকুর থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতরা হলো- ভূইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান এবং মো. গাজীর ছেলে নয়ন গাজী। শাওন ও নয়ন দুইজনই দেওভোগ পানির ট্যাংকি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
ফতুল্লা মডেল থানার এসআই মজিবুর রহমান জানান, শাওন ও নয়নের পরিবার একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।