ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারালো পিকআপ, প্রাণ হারালেন বিজিবি নায়েক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ওষুধবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাড়িতে ধাক্কা দিলে বিজিবির এক নায়েক সুবেদার নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুল হক (৫৬)।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ৮ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের এসআই আহসান হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিকআপ ভ্যানে ওষুধ বোঝাই করে চট্টগ্রাম হালিশহর বিজিবি সদর দপ্তরে যাচ্ছিলেন ফজলুল হক। পিকআপ ভ্যানটি সীতাকুণ্ডের ফুলতলা বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের আসনে বসা ফজলুল হক গাড়ি ভিতরে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে নিহতের লাশ উদ্ধার করে।