ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

Link Copied!

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নে দুই ইউপিপিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ জানান, ভোরে পাহাড়ি দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, একদল সশস্ত্র ব্যক্তি বুড়িঘাট এলাকায় ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাদের গুলি করে হত্যা করেছে। তবে স্থানীয় সূত্রের এই বক্তব্যের ব্যাপারে দায়িত্বশীল কোন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর বিভক্ত দুটি গ্রুপের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।
হত্যাকাণ্ডের পর স্থানীয় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।