ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দুই বাসের চাপায় নারীর মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস টার্মিনালে হেঁটে যাওয়ার সময় দুই বাসের চাপায় প্রাণ গেল সাথী খাতুন (৪০) নামে এক নারীর।বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এম এ মতিন বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী খাতুন সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের নুর-এ আলমের স্ত্রী।
নিহতের স্বামী জানান, ছেলেকে স্কুলে দিতে বাস টার্মিনালের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাথী খাতুন। এ সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন সাথী। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।