ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামগামী মুরগি বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় পৌঁছলে সামনের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবু সেলিম ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবু সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দীনের ছেলে।
এদিকে আজ সকালে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে গাড়ি থেকে পড়ে নিহত হয়েছেন ওই ব্যক্তি।