ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আকিফা হত্যা : গঞ্জেরাজের চালক রিমান্ডে

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় শিশু আকিফা হত্যা মামলায় গঞ্জেরাজ পরিবহনের বাসচালক মহিদ মিয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়া আদালতের জিআরও শাখার উপপরিদর্শক আজাহার আলী জানান, গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সুমন কাদেরী গঞ্জেরাজ পরিবহনের চালক মহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বুধবার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে ফরিদপুর থেকে মহিদ মিয়াকে আটক করে র‌্যাব-১২। ১৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।