ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সাংবাদিক রইসুল হক বাহার আর নেই

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসাবে পরিচিত রইসুল হক বাহার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রইসুল হক বাহার দীর্ঘদিন ধরে দৈনিক পূর্বকোণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এবং ডেইলি স্টার পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রইসুল হক বাহারের মরদেহ আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর চট্টগ্রাম বন্দর ভবনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রইসুল হক বাহারের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, চট্টগ্রাম মুক্তিযোদ্ধ সংসদ গভীর শোক প্রকাশ করেছে।