ঢাকাTuesday , 18 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ ব্যক্তির অপমৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভবন থেকে পরে দুই ব্যক্তির অপমৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ডবলমুরিং এবং আগ্রাবাদ বাণিজ্যক এলাকায় এ দুই অপমৃত্যুর ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুই অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খোরশেদ আলম (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পশ্চিমপাড় এলাকায় নিজের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় খোরশেদ আলম অসাবধানতাবসত ভবনের ওপর থেকে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ভ্যানগার্ড নামের একটি গার্মেন্ট কারখানায় এসি মেরামতের কাজ করার সময় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।