ঢাকাTuesday , 18 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বাবার হাতে ছেলে খুন, ঘাতক আটক

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাগর নামের এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূইয়া। সোমবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। রাতেই ঘাতক বাবা বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, পৌর শহরের ৫ নম্বর মধুপুরে ভূইয়া বাড়িতে বেলায়েত হোসেন ছেলেসহ এক সাথে থাকতেন। নিহত ছেলে পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে প্রায়ই এ নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। সোমবার রাত ১০টার দিকে ছেলে সাগর বাবা বেলায়েত হোসেন ভূইয়ার সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাবা ছেলেকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে ছেলে সাগর ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পরই বাবা বেলায়েত হোসেন পালিয়ে যান।
রায়পুর থানার ওসি তদন্ত সোলাইমান চৌধুরী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’