ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ বিএনপি নেতার হাইকোর্টে আগাম জামিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন, খিলগাঁও, মতিঝিল থানায় দায়ের করা মামলায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, নিতাই রায় চৌধুরী, তৈমূর আলম খন্দকার ও সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও নিতাই রায় চৌধুরী। চলতি মাসের বিভিন্ন সময়ে পল্টন, মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় এসব নাশতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।