ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে ২৫ হাজার ইয়াবাসহ আটক ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, রোববার রাতে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং প্রকল্প এলাকার ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় অভিযান চালনো হয়। এ সময় ২৫ হাজার ইয়াবাসহ মো. মামুনুর রশিদ ও মিনারা বেগম নামে দুজনকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, মামুনুর রশিদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা ছাড়াও মোহাম্মদপুরে তার একটি চায়ের দোকান রয়েছে। চায়ের দোকানে বসেই তিনি মাদকের ব্যবসা করতেন।