ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের হামলায় হিজড়াসহ আহত ৪

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় তিনজন হিজড়াসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুম গণমাধ্যমকে জানান, সাভারের আশুলিয়ার মরাগাং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি প্রাইভেটকারে তিনজন হিজড়া আশুলিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তারা আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছলে আরেকটি গাড়ি থেকে দুর্বৃত্তরা গুলি করতে থাকে। আহতদের নাম জানা যায়নি। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।