ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

দৈনিক পাঞ্জেরী
September 16, 2018 10:48 pm
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইকবাল হোসেন ওরফে ইলবাজকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। নিহত ইকবাল উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান পূর্বপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য এসেম উদ্দিনের ছেলে।
একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় একদন্ত বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইকবাল। পথিমধ্যে তালপাড়া গোরস্তান মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।