চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকট থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে পাঁচটি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে রিজেন্ট এয়ারলাইন্স ফ্লাইটের যাত্রী আসাদুজ্জামান এবং কামাল উদ্দিনের কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মাহবুবুর রহমান স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনক গতিবিধির কারণে মাসকট থেকে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। তাদের বহনকৃত ফ্রাইপ্যানের হাতলে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬০ গ্রাম। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

