ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পৃথক স্থানে গুলিবিদ্ধ ২ লাশ

দৈনিক পাঞ্জেরী
September 16, 2018 10:36 pm
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা ও কেশবপুরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। শার্শায় দুই দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে হাত কাটা আজিজুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কেশবপুরে গুলিবিদ্ধ লাশের পরিচয় পাওয়া যায়নি।
শার্শা থানার ওসি হুমায়ুন কবির জানান, উপজেলার পশ্চিম কোটা গ্রামের একটি মেহগনি বাগানে মাথায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শার্শা ওসি আরো জানান, নিহত ব্যক্তি উপজেলার জামতলা সামতা গ্রামের জেহের আলীর ছেলে আজিজুল হক। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।
এদিকে, একই দিন সকালে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অপর একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।