ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে নিহত ২ জনের পরিচয় মেলেনি

দৈনিক পাঞ্জেরী
September 16, 2018 10:30 pm
Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটলেও রোববার দুপুর ১২টা পর্যন্ত কেউ তাদের শনাক্ত করতে আসেনি বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
তবে পুলিশ ধারণা করছে, তারা দুইজনই সিলেটের কিন ব্রিজে রিকশা ঠেলার কাজ করতেন। তাদের একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ১৮। বিনা টিকিটে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে লাইনে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
সিলেট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্র্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এই দুই যুবক লাফিয়ে ট্রেনে উঠতে যান। তখন ট্রেনে উঠতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুপুর পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত যায়নি।