ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শিবিরের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারি তৌহিদুল মিনহাজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য জড়ো হওয়া শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছে উস্কানিমূলক লিফলেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।