ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে ধানক্ষেতের সেচ নালা থেকে সাবিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন খাসিমারা মাঠ এলাকার একটি ধানক্ষেতের সেচ নালা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিয়া মিটন মাঠপাড়া এলাকার ভাসা আলীর মেয়ে।
আমলা পুলিশ ক্যাম্পের উপপুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সাবিয়া নিখোঁজ ছিল। রোববার সকালে ধানক্ষেতের সেচ নালার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তবে কী কারণে বা কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।