ঢাকাFriday , 14 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ব্রিজের পাশে গুলিবিদ্ধ ৩টি লাশ

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকায় তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে এলাকাবাসী পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের পাশে তিনটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। তাদের একজনের গায়ে সাদা-লাল টি শার্ট, একজনের গায়ে ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল শার্ট রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘কারা, কীভাবে ও কী কারণে তাদের হত্যা করেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’