ঢাকাFriday , 14 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু নিশান বৈরাগীর (৭) মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদী থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নিশান বৈরাগী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।
উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের আটজনের একদল শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এ সময় নিশান বৈরাগী (৭) ও প্রশান্ত বৈরাগী (৭) নামের দুই শিশু নিখোঁজ হলে এলাকাবাসী নদীতে নেমে প্রশান্ত বৈরাগীকে জীবিত উদ্ধার করতে পারলেও নিশান বৈরাগীকে উদ্ধার করতে পারেনি। এ সময় মধুমতি নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদীতে নিখোঁজ শিশু নিশানের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।