ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে শুকুর মাহমুদ (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিকনা গ্রামের ছোট কুমরি বিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর মাহমুদ একই গ্রামের তায়েজ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে সিকনা গ্রামের ছোট কুমরি বিলে নৌকাযোগে কয়েকজন জেলে মাছ ধরতে যায়। সেখানে বজ্রপাত হলে শুকুর মাহমুদ নামে এক জেলে নিহত ও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানান, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।