ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে টায়ার কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস এলাকায় ‘এপেক্স হোসেন টায়ার’ নামের একটি টায়ার কারখানার গোডাউনে আগুন লেগেছে। বুধবার সকাল ৯টার দিকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণের পর এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে।
কারখানার জেনারেল ম্যানেজার মাহমুদুর রহমান জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে ধারণা করা হচ্ছে। এটি বাংলাদেশের প্রথম টায়ার কারখানা। আগুনে অনেক মেশিনারিজ ও কেমিক্যালসহ বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।