ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় কাভার্ড ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইনানী রিসোর্ট এলাকায় চকরিয়ামুখী কাভার্ড ভ্যান ও বরইতলীমুখী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত ছয়জনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’
মঙ্গলবার দুপুরে চকরিয়ার বরইতলী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়। কোনো ধরনের অভিযোগ না থাকায় নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই রাতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।