ঢাকাTuesday , 11 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস চাপায় তৃতীয় শ্রেণির ছাত্র নিহত

দৈনিক পাঞ্জেরী
September 11, 2018 11:57 pm
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় কিঞ্জর রায় (১২) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত শিশু কিঞ্জর রায় (১২) একই এলাকার পিযুষ রায়ের ছেলে ও মুকসুদপুরের ১৭৭নং বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, বাড়ির পাশে সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে দোকানে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিল কিঞ্জর। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে মুকসুদপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ওসি জানান, মাইক্রোবাসটি ছেলেটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘাতক গাড়িটি আটকের জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।