ঢাকাTuesday , 11 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ওষুধের কারখানায় ভয়াবহ আগুন

দৈনিক পাঞ্জেরী
September 11, 2018 11:57 pm
Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ওষুধের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টিকাপাড়া এলাকায় কেমিকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, কারখানার নিচতলায় বিদ্যুতের সাবস্টেশন কক্ষের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নূরুল ইসলাম বলেন, ‘সাবস্টেশন কক্ষে বিদ্যুতের ট্রান্সফরমার ও জেনারেটরসহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা আরও ৫০ লাখ টাকার সরঞ্জমাদি উদ্ধার করেছি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়তে পারত।’
করাখানাটির ব্যবস্থাপক আবদুল হাই জানান, কারখানায় কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগে। তবে সাবস্টেশন কক্ষে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।