ঢাকাTuesday , 11 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বর্জন হবে বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত

দৈনিক পাঞ্জেরী
September 11, 2018 11:52 pm
Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী সংসদ নির্বাচন বর্জন করলে সেটি হবে বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এক দাবির প্রেক্ষিতে মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি নির্বাচনে যাবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কোনো রাজনৈতিক দল যদি মনে করলে নির্বাচনে অংশ নিতে পারেন, আবার যদি মনে করে নির্বাচনে অংশ নিবেন না, সেটাও করতে পারেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।