ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতির আর সুযোগ নেই

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। একজন দণ্ডিত কয়েদির চিকিৎসা হবে আদালতের কোড অনুযায়ী। বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
রোববার সকালে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনায় যুব সমাজের আয়োজনে ‘বর্তমান বাংলাদেশ উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক সেমিনারে যোগ দেওয়ার আগে ‘বেসরকারি হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে হবে’ বিএনপির এমন দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী, প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমানসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।