ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাশাপাশি সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকার গঠন করা, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন করাসহ নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়নেরও দাবি জানান তিনি।
সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাচ্ছি, এটা কোনো করুণা নয়। কোনো দয়া ভিক্ষা চাচ্ছি না। তিনি উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন। অব্যশই তাকে মুক্তি দিতে হবে, মুক্তি তার আইনগত প্রাপ্য।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাকে মুক্তি দিলে বোঝা যাবে সরকার দেশে একটা নির্বাচন চায়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।