ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবে নেতা-কর্মীরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করছেন বিএনপি নেতা-কর্মীরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কারাগারে অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেন তারা। আপোষ নয়, রাজপথে সংগ্রামের ঘোষণা চায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।
এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এদিকে বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার আগেই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতা-কর্মীরা।
পূর্ব ঘোষিত এই মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশগ্রহণ করেছেন। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে মানববন্ধন এখনো চলছে।