ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে বাড়ির সীমানাসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সকালে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষ আক্রমণ করে। এ সময় শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম (৪৫) ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুস ছোবহানের ছেলে শানু মিয়া (৬০) মারা যান।