ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তাদের হিসাবে এর মূল্য সাতাশ কোটি টাকা।
শনিবার সকালে নাজিরপাড়ার আড়িয়াখাল ও সাবরাং হাড়িয়াখালী লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফের বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী জানান, নাজিরপাড়া আড়িয়াখাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে ছিল বিজিবি সদস্যরা।
পরে সকালের দিকে ২০/২৫ জন লোককে ৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল পিছু ধাওয়া করে। একপর্যায়ে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পাচারকারীদের ফেলে যাওয়া ৮টি বস্তা থেকে ৮ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
অপর দিকে বিজিবির আরেকটি অভিযানে সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী লবন মাঠ এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।