ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

ভোলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে মো. শাকিল (২০) পেশায় জেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নৌকার মাঝি সাফিজলের বাসা থেকে ভাগের টাকা নিয়ে বের হয়ে আর নিজের বাসায় ফিরেনি। না পেয়ে তার আত্মীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
বিকেলে সাফিজল মাঝির ঘরের পাশের পুকুরে শাকিলের জুতা ভাসতে দেখে তার আত্মীয় স্বজনরা পানিতে খুঁজতে খুঁজতে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পরে পুলিশে খবর দিলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মামলা নং ০৫/১৮।