ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়লাবাহী ট্রাকের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার ঝিলটুলি এলাকায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে।
শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল খাঁন (৩২) শহরের লক্ষ্মীপুর এলাকার আলমগীর খাঁনের পুত্র। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, পরিচ্ছন্নতা কর্মী ফয়সাল খাঁন সড়কে ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় ময়লাবাহী ট্রাকটি সাইড করতে গিয়ে ওই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দেয়।
এতে ফয়সাল গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশের সুরতহাল তৈরি করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।