ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে কুপিয়ে মাদক ব্যবসায়ীকে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উজ্জল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে উপজেলার আন্দারমানিক পেপে বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল গাজীপুর সিটি করপোরেশনের লস্করচালা এলাকায় বসবাস করতেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার দুপতি এলাকার রুস্তম খার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে প্রতিপক্ষরা উজ্জলকে পেপে বাগান এলাকায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।