ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের ট্রেন সফর শুরু
আমাদের এই যাত্রা নির্বাচনী যাত্রা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তৃণমূলে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরা এবং নেতা-কর্মীদের চাঙা করে দলকে শক্তিশালী করতে উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর শুরু হয়েছে।
এ লক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শনিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে ।
সকাল ৮টায় বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলস্টেশন থেকে নীলফামারীগামী ‘নীলসাগর’ এক্সপ্রেসে করে রওনা করেন ওবায়দুল কাদের। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই যাত্রা নির্বাচনী যাত্রা এবং এই যাত্রা অব্যাহত থাকবে। আমাদের এই যাত্রা তৃণমূল নেতা-কর্মীদের চাঙা করবে।’
সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের এই ট্রেন সফর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন, এবং এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। সুতরাং প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা নিরসন করা হবে।’
ওবায়দুল কাদের জানান, ট্রেন যাত্রার মতো নৌ ও সড়ক পথেও শিগগিরই আওয়ামী লীগরে সফর হবে। তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে নির্বাচনী সফর শুরু হবে দলের। এরপর সড়ক পতে চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ যাওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের সাতজন কেন্দ্রীয় নেতা এবং ২৬ জন গণমাধ্যমকর্মী ওবায়দুল কাদেরের সফর সঙ্গী হিসেবে আছেন। সফরের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের তিনি জানান, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে টাঙ্গাইল, পাবনার ঈশ্বরদী, নাটোর, বগুড়ার শান্তাহার, জয়পুরহাট, আক্কেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর স্টেশনে পথসভা হবে।
আওয়ামী লীগ নেতারা জানান, স্বাভাবিক সময়ে ট্রেনের যাত্রাবিরতি ৩ থেকে ৪ মিনিট হলেও পথসভা উপলক্ষে নীলসাগর এক্সপ্রেসের যাত্রাবিরতি হবে ১০ মিনিট। এই বিরতির ফাঁকেই উপস্থিত স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নির্বাচনী এই ট্রেন সফরে ওবায়দুল কাদেরর সঙ্গে অন্যান্য নেতাদের মধ্যে আছেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।