ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে প্রকাশক বাচ্চুর ২ খুনি নিহত

Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। নিহত দুইজন প্রকাশক বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার সাতগাঁও এলাকার কে সি রোডে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গি হলো- শামীম ও এখলাস। নিহতরা জেএমবি সংগঠনের বলে দাবি করেছেন শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী।
শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সাংবাদিকদের জানান, শ্রীনগরের সাতগাঁও এলাকার কে সি রোডে রাতে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। রাত ২টার সময় জঙ্গি সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়কালে কাকা ওরফে শামীম ও এখলাস নামে দুইজন নিহত হয়।
নিহত দুইজন প্রকাশক বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিকদের জানান। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বাড়ি জামালপুর জেলায়। গত ১১ জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে জঙ্গিদের গুলিতে নিহত হন সাংবাদিক ও প্রকাশক শাহজাহান বাচ্চু।