ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর নাঈম আহমেদ সরকার (১৫) নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার শিবপুর উপজেলার বিলশরন গ্রামের কয়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম আহমেদ সরকার বিলশরন গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে ও স্থানীয় দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতের বেলা বিলশরন গ্রামের নিজ বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের কয়রা নদীতে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত বস্তাবন্দি লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি স্কুলছাত্র নাঈম আহমেদ সরকারের বলে শনাক্ত করেন।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগেই তাকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।’