ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বোমা ও জিহাদী বইসহ ২ শিবির নেতা গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ ইসলামী ছাত্র শিবিরের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ পৃথকভাবে এ অভিযান চালায়।
নগরীর সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রবাসে অভিযান চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে (২০) এবং ডাঁশমারি এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ শিবির নেতা শাকিব হোসেন রাজিবকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
ইসমাইল হোসেন সিরাজী রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায়। শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থবর্ষের ছাত্র। তিনি রাবির জোহা হলের ছাত্র শিবিরের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাধুরমোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২ নম্বর রুমে অভিযান চালিয়ে ছাত্রশিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুমে তল্লাশি চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন সিরাজী জানিয়েছেন, তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আহ্বায়ক। মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় তার বাড়ি। পুলিশের কাছে সংবাদ ছিল শিবির নেতা ইসমাইল অর্কিড ছাত্রবাসে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে।