ঢাকাMonday , 3 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসে ধর্ষণ: সুপারভাইজার গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ মামলায় বাসের সুপারভাইজার এরশাদ ওরফে বিষুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. এরশাদ একই এলাকার মৃত লাল চানের ছেলে।
দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান আগামীকাল মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন। টাঙ্গাইল কোর্ট পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলে নিরাপদ হেফাজতে থাকা নির্যাতিতা নারীকে তার বড় ভাই হেলালের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী শাহীন সিদ্দিকীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন।
এর আগে গত শুক্রবার গ্রেপ্তার বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসচালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে (২৫) বাসের ভিতরে ধর্ষণ করেছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাস স্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের হেলপার নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। বাসের চালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদ পালিয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে মামলা করে ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।
পরে ওই নারীর পরিচয় পাওয়া যায়। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। ঈদের আগে ঢাকার সবুজবাগে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। ঈদের পর দিন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।