ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ইয়াবাসহ কারবারি আটক

Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ১১০টি ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সুজাউল ইসলাম পাঁচবিবি উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ভোরে শাইলট্টি বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন সংবাদে অভিযান চালিয়ে ১১০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়। সীমান্ত এলাকা হওয়ার সুযোগে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলেও জানান ক্যাম্প কমান্ডার।