ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হঠাৎ আগুনে পুড়ল প্রাইভেটকার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকালে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। প্রাইভেটকারটি নেপালে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের আলোকচিত্রী এফ এইচ প্রিয়কের বলে জানিয়েছে তার স্বজনরা।
প্রিয়কের স্বজন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ও স্থানীয়রা জানান, নিহত প্রিয়কের প্রাইভেটকারটি তার মামাতো ভাই ব্যবসায়ী মেহেদি হাসান শ্রীপুরের জৈনাবাজার থেকে নিজে চালিয়ে গাজীপুর সিটি করপরোশেনের পোড়াবাড়ি যাচ্ছিলেন। পথে সকাল ৭টার দিকে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে গাড়িতে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।