ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে নববধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিউলি নামের এক নববধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা পাচাইখাঁ উত্তরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘাতক স্বামী শামীমকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পরিবার জানায়, গত ২৩ আগস্ট পাচাইখাঁ এলাকার আচার বিক্রেতা মনির হোসেনের ছেলে শামীমের সাথে গোলাকান্দাইল পূর্ব পাড়ার নসিমন চালক মনির হোসেনের মেয়ে শিউলি ঘরোয়াভাবে বিবাহ হয়। তবে কী কারণে শিউলিকে হত্যা করা হয়েছে, তা এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে বিয়ের পর যৌতুকের টাকার জন্য প্রায়ই শামীম ফোন দিতেন শ্বশুরকে। শুক্রবার তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘শামীম ও শিউলি স্বামী-স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের জের ধরেই শিউলিকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।’