ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে দাদা-নাতনির লাশ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বুকে জেগে উঠা চরে ‘গরু চড়াতে’ গিয়ে নিখোঁজ দাদা-নাতনির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর ঝিমংখালী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।
নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ইউছুপ আলী (৭৫) এবং তার ছেলে আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল পয়েন্টে জেগে ওঠা চরে নাতনি রোজিনা আক্তারকে সঙ্গে নিয়ে গরু চড়াতে যান ইউছুপ আলী। এ সময় নদীতে ভাটা থাকায় তারা গরু নিয়ে হেঁটে চরে পৌঁছান। কিন্তু বিকেলে গরু নিয়ে ফেরার সময় নদীর জোয়ারের পানিতে নাতনি রোজিনা আক্তার ভেসে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে দাদা ইউছুপ আলীও ভেসে যান। পরে সন্ধ্যার পরও দাদা-নাতনি বাড়িতে না আসায় স্বজনরা নাফ নদীর বিভিন্ন পয়েন্টে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। সেই থেকে তারা নিখোঁজ ছিলেন।’
ওসি বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফে নাফ নদী ঝিমংখালী পয়েন্টে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা মৃতদেহ দুটি নিখোঁজ দাদা-নাতনির বলে সনাক্ত করেন।’ মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রণজিত।