ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মায়ের হাতে নবজাতক খুন!

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের হাতে ১৫ দিন বয়সি জিলানী নামের এক কন্যাশিশু খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় এ ঘটনার পর রাতে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।
নিহত জিলানী আদর্শনগর এলাকার কামরুলের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মনির হোসেনের মেয়ে। তার মায়ের নাম শুকরিয়া। তারা কুমিল্লার চান্দিনা এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবা ও মা সড়কের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
এলাকাবাসী জানান, নিহত নবজাতকটির মা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই তার কথাবার্তা ও আচরণ ছিল অসংলগ্ন। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার পর যেকোনো সময়ে মা শুকরিয়া শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বলে তাদের ধারণা। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, নিহত শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। তিনি নিজেই শিশুটিকে হত্যা করেছেন, নাকি তার হাত থেকে শিশুটি পড়ে মারা গেছে কিংবা শরীরের ওপর বালিশ চাপা পড়ে মারা গেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তে প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা নাকি দুর্ঘটনায় মৃত্যু।