ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় আহত সেই শিশুর মৃত্যু

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত শিশু আফিয়া (১) মারা গেছে।বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পিতা হারুনুর রশিদ।
মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। ঠিক সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরর শিশু কন্যা আফিয়াকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ণ ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে এসে মা রিনা বেগমকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় এক বছরের শিশু কন্যা আফিয়া। এরই মধ্যে বাসটি দ্রুত পালিয় যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঐদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। বুধবার সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আফিয়ার অস্ত্রোপচার করা হয়েছিল।
এদিকে, বাসের ধাক্কা দেওয়ার ভিডিওটি স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়লে তা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুঁসে ওঠে সচেতন মহল। প্রতিবাদে বুধবার চৌড়হাস মোড়ে মানববন্ধন করে স্থানীয়রা।