ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন অটোরিকশাচালক জামাল উদ্দিন (৪০)।
বাবলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, পুরাতন বাকলিয়া থানার সামনে এলাকায় ওভারটেক করার সময় যাত্রীবাহী অটোরিকশার সাথে চট্টগ্রাম আনোয়ারা সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নারীসহ দুইজন নিহত এবং অপর তিনজন আহত হয়। পুলিশ বাস ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাকে আটক করেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।