ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৭৬

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ জন নেতাকর্মী ও মাদক মামলায় ৬ জন ব্যবসায়ীসহ ৭৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭৩ বোতল ফেনসিডিল, ৪০ পিস ইয়াবাসহ বেশকিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে-সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।